
বিনোদন ডেস্ক
সমালোচকদের জবাব দিলেন পারশা
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ও তার স্বামী ব্লগার আসাদ নূর।
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। এই প্রজন্মের আলোচিত একজন সংগীতশিল্পী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় তার গাওয়া গানও ব্যাপক আলোচনায় আসে। এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেন পারশা। তবে ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখেন তিনি। এরপর থেকেই তার বিয়ে, স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বামী হিসেবে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের পরিচয় সামনে আসে। গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে পারশাকে বিয়ের কথা স্বীকার করেন আসাদ নূর।
তিনি জানান, কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে নয়, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবেই বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।
পারশার পরিবার ও ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর। পাশাপাশি তাদের রাজনৈতিক সম্পৃক্ততা, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর এআই ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।
এদিকে বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন এবং সমালোচনার মুখে এবার দীর্ঘ এক পোস্ট দিয়েছেন পারশা। সেখানে নিজের বিয়ের সিদ্ধান্ত, স্বামীর প্রতি ভালোবাসা, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?
আপনার মতামত লিখুন :