পূর্বাহ্ণ ০৭:৩৯
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিএনজি চালক সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন / ০
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিএনজি চালক সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ​কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর এলাকায় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিএনজি চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
এর আগে তাকে খুঁজে বের করতে তার বোন, ভগ্নিপতি ও খালা শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো পুলিশ। আটককৃতদের
দেয়া ভাষ্য এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অবশেষে মূল অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
​অভিযুক্ত সুমনের নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না। সে শ্বশুর বাড়িতে থাকত এবং সম্প্রতি সেই ঘর বিক্রি ও করে দিয়েছিলো সে। ডিজিটাল নজরদারি এড়াতে সে কোনো এনআইডি কিংবা মোবাইল ফোন ব্যবহার করতো না। বেশিরভাগ সময় রাতের বেলায় পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সিএনজি চালাতো সে। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।
​পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা বের করতে তদন্ত জোরদার করা হয়েছে বলে ও জানিয়েছে পুলিশ।

2

2