পূর্বাহ্ণ ০৭:৪০
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাই হাইতকান্দিতে বিষাক্ত সাপের কামড়ে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু


sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৭:০০ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাই হাইতকান্দিতে বিষাক্ত সাপের কামড়ে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মোঃ হাসান নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে পাওয়া সংবাদে প্রকাশ।
মৃত্যু বরণ কারী শিশু হাসান ওই গ্রামের মোঃ লোকমান হোসেনের পুত্র বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, ঘটনার সময় ৯ অক্টোবর (শুক্রবার) দুপুরের দিকে সে উঠোনে বল নিয়ে খেলা করছিলো। এক পর্যায়ে বলটি উঠোনের পাশে জঙ্গলাবিষ্ট জায়গা গিয়ে পড়ে। বলটি আনতে সে সেখানে গেলে বিষাক্ত সর্প তাকে দংশন করে। পরিবারের কেউ জানার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ছোট্টো শিশু হাসান এর মৃত্যুতে পরিবারের সদস্যদের কান্না আহাজারিত বাতাস ভারী হওয়ার উপক্রম হয়েছে। এবং পুরো গ্রামবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

2

2