
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়ন নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে ৮ অক্টোবর বিকাল ৪ টায়।
উদ্বোধন করেন চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন।
উদ্বোধনী সমাবেশে নুরুল আমিন এমপি বলেন, অতীত আওয়ামী আওয়ামী লীগ সরকারের সময়ে যেখানে মাদক বিক্রি ও সেবন সহ নানাবিধ: অপরাধ কর্মের সাথে জড়িত হয়ে দেশ, সমাজ ও পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করেছিলো যুব সমাজ সেখানে আমরা সেই সব কিছু পরিহার করে যুব সমাজকে খেলাধুলায় মনোনীবেশ করানোর মাধ্যমে সমাজ+সংসারে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি অবিরাম।
তিনি বলেন, তার-ই ধারাবাহিকতায় আমরা আমাদের দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে ক্রীড়া কমিটি গঠন করে তাদের সর্বাত্মক প্রচেষ্টায় মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে তা পর্যায়ক্রমে উদ্বোধন করে খেলায অনুষ্ঠিত করে যাচ্ছি। মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন ও যুবদল নেতা সাইফুল ইসলাম এর উপস্থাপনায় এ সময় মঞ্চে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অপরাপর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :