পূর্বাহ্ণ ০৪:২০
শুক্রবার
২৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন / ০
নিয়ামতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শুনুন বাংলায় Ready

নিজেস্ব প্রতিবেদক সাগর,
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নিয়ামতপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরশিদা খাতুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফয়সাল নাহিদ পবিত্র, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, বাল্যবিবাহ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

2

2