
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ”তারুণ্যের শক্তি, ফুটবলের উচ্ছ্বাস’ এ শ্লোগান ধারনে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় চলমান রয়েছে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন’র নামে ছাত্রদল ক্রীড়া কমিটির আয়োজনে ‘নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’।
মীরসরাই উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সদস্য সচিব ছাত্র নেতা নাঈম সরকারের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়ার ধারাবাহিকতার অংশে ৭ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের সাত্তার ভূঁইয়ার হাটস্থ ওয়াহিদুন্নেসা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করার মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নুরুল আমিন এমপি।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি নেতা নুরুল আলম মেম্বার, দাউদুল ইসলাম মিশন, মঞ্জুরুল হক মঞ্জু প্রমুখ।
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ ও মঞ্চে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :