[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

অসময়ের বৃষ্টিতে পাকা আমনের ব্যাপক ক্ষতি, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় কৃষকের মাথায় হাত


sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন / ০
অসময়ের বৃষ্টিতে পাকা আমনের ব্যাপক ক্ষতি, সিরাজগঞ্জের তিনটি উপজেলায় কৃষকের মাথায় হাত

সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় চলতি মৌসুমে আমন ধান কাটার ভরা সময়ে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বৃষ্টির কারণে মাঠে পেকে থাকা আমন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বছরের পর বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে ফলানো ফসল ঘরে তোলার শেষ মুহূর্তে এমন পরিস্থিতিতে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি আমন মৌসুমে ধান পাকতে শুরু করায় বিভিন্ন এলাকায় পুরোদমে ধান কাটার প্রস্তুতি চলছিল। কোথাও কোথাও ধান কাটা শুরুও হয়েছিল। কিন্তু হঠাৎ অসময়ের বৃষ্টিতে সেই কার্যক্রম ব্যাহত হয়েছে। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ফসল নিয়ে উদ্বেগ বেড়েছে কৃষকদের।

রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃষক মো. আমিনুল ইসলাম এই প্রতিনিধিকে আক্ষেপ করে বলেন, ‘ভাই, আমার পাকা আমন ধান কাটাচ্ছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ৩ দিনের দিনরাত বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়ে গেল। এত কষ্ট করে ফসল ফলিয়ে এখন শেষ সময়ে এসে এমন বিপদে পড়তে হবে, ভাবিনি।’

কৃষকদের ভাষ্য, আমন ধান চাষে জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করতে হয়েছে। বর্তমানে ধান কাটার শ্রমিকের মজুরিও বেশি। এর মধ্যে বৃষ্টিতে পাকা ধানের ক্ষতি হওয়ায় উৎপাদন খরচ উঠে আসবে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে ৩নং ধুবিল ইউনিয়নের কৃষি কর্মকর্তার আব্দুল হাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় ৩০ – ৩৫ শতাংশ আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। অর্থাৎ অধিকাংশ ধান এখনো মাঠে রয়েছে। এমন পরিস্থিতিতে অসময়ের বৃষ্টি আমন ধান সংগ্রহের কার্যক্রমে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

রায়গঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম জানান, এ পর্যন্ত ৩০ – ৩৫ শতাংশ আমন ধান কাটা হয়েছে। সরকারী হিসেব অনুসারে আমনের লক্ষ্যমাত্রা ছিল হাইব্রীড ২০শত ৪০ হেঃ ,উফসী ২৫হাজার ৬শত ৩০ হেঃ ও স্থানীয় ৪শত ৫৫ হেঃ । অর্জিত হাইব্রীড ৩৫শত ৪৫ হে. উফসী ২৫হাজার ৬শত ৩০ হেঃ ও স্থানীয় ৩শত৯৫ হেঃ । সিরাজগঞ্জের তিনটি উপজেলার বিভিন্ন হাটবাজারে নতুন ধান উঠতে শুরু করেছে। অন্যদিকে তিনটি উপজেলার বিভিন্ন হাটবাজারে নতুন আমন ধানের বেচাকেনা শুরু হলেও বাজারদর ও উৎপাদন খরচ নিয়ে উদ্বিগ্ন কৃষকরা। বিশেষ করে ধান কাটার শ্রমিকের উচ্চ মজুরি এবং বৃষ্টির কারণে সম্ভাব্য ক্ষতি তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।

রায়গঞ্জ উপজেলার ৩নং ধুবিল ইউনিয়নের অটোরাইস মিলের মালিক আবুল কাশেম এই প্রতিনিধিকে জানান, তাঁর মিলে ইতোমধ্যে কিছু কাঁচা ধান আসতে শুরু করেছে। ফড়িয়াদের মাধ্যমে এসব ধান কেনা হচ্ছে। বর্তমানে প্রতি মণ আমন ধান ১২ থেকে ১৩ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও জানান, ধান কাটার শ্রমিকের মজুরি অনেক বেশি। প্রতি বিঘা জমির ধান কাটাতে ৪০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। কিন্তু এখন হইতো জমির পড়া ধান কাটাতে ৬ থেকে ৭ হাজার টাকা ধরে কাটাতে লাগতে পারে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, ধান কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টির কারণে ফসল সংগ্রহ ব্যাহত হলে স্থানীয় ধানের বাজারেও এর প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে আমন ধান ঘরে তোলার মৌসুমে আকস্মিক বৃষ্টি সিরাজগঞ্জের তিনটি উপজেলার কৃষকদের জন্য নতুন সংকট তৈরি করেছে। একদিকে পাকা ফসলের ক্ষতি, অন্যদিকে শ্রমিকের বাড়তি মজুরি ও ধানের বর্তমান বাজারদর নিয়ে হতাশায় রয়েছেন কৃষকরা। এখন তাঁদের প্রধান চিন্তা, অবশিষ্ট পাকা ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন কি না

2

2