[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার


sohel প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন / ০
মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার
শুনুন বাংলায় Ready

মোহনপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মানচিত্র দেখুন

নিহত শেফালী বেগম উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী। রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

2

2