[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৭:২২ অপরাহ্ন / ০
রাজশাহীতে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৬
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনকে বোয়ালিয়া মডেল থানার একটি মামলায় এবং অন্য দুজনকে একই থানায় দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন মিছিলে উপস্থিত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

প্রথম মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর সকাল সোয়া ৬টার দিকে নগরীর কাদিরগঞ্জের দরিখরবোনা এলাকায় লাল মসজিদের বিপরীত পাশের সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দিলে তাঁদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে এক ব্যক্তিকে মারধরের উদ্দেশ্যে তেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে এজাহারনামীয় আসামি হিসেবে আলী ইসলাম (৩২) ও জাহাঙ্গীর আলম (৩৫) এবং সন্দেহভাজন হিসেবে আবু সালেহ মোহাম্মদ ওমর শরীফ ওরফে রাজিব (৫৫) ও মিজান হোসেন দিপুকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। ১১ নভেম্বর সন্ধ্যা থেকে ১২ নভেম্বর রাত সাড়ে ১২টার মধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, গত ৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে নগরীর ভদ্রা মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে আরেকটি মামলা হয়। ওই মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার নিমতলী এলাকায় অভিযান চালিয়ে মো. ইশরাক (৩২) ও মো. জাহিদ হাসানকে (২৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রথম মামলায় গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিছিলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। দ্বিতীয় মামলায় গ্রেপ্তার দুজনের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরএমপি জানিয়েছে, পৃথক দুটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

2

2