[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।


sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন / ০
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুনুন বাংলায় Ready

আমাদের জন্মভূমি ডেক্স
জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিন বুধবার সকালেই কপ-৩১ এর সম্মেলনস্থলে যোগ দেন তিনি।

সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করেছেন তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদরে মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান, সিরিয়া ও ইরানের পেসিডেন্ট।

এদিকে বুধবার রাতে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) হিসেবে বিবেচনা করছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক নেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে প্রধানমন্ত্রীর ম্যান্ডেট পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন

2

2