
মোঃ খোরশেদ আলম(লালন)
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায়, আলহাজ্ব মকবুল হোসেন ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬ ইং) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস আরা ও শাকিলা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এস এম হাসানুজ্জামান লালটু, কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক সোহেল রানা সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো: মহসিন আলী এবং জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আব্দুল জলিল।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরমপুর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোহা. আজিজুল ইসলাম, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোছা.শারমিন সুলতানা, রাজশাহী ব্লুমিং রোজ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, কাঁচুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: বিলকিস নাহার, আলীপুর মডেল কলেজের প্রদর্শক মো: সাদিকুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মো: আব্দুল রকিব।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আসলাম আলী, মো. মেহেদী হাসান ও মোছা. দিলরুবা আক্তারসহ অন্যান্য শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পঞ্চম শ্রেণি শেষে শিক্ষার্থীরা নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে, নতুন পরিবেশে যাত্রা শুরু করবে। তাই তাদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা,শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জীবনে শিক্ষক ও অভিভাবকদের অবদান স্মরণ রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য। বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা, দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের সাফল্য,সুন্দর ভবিষ্যৎ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আপনার মতামত লিখুন :