[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউপিতে নির্বাচনের হাওয়া, মাঠে ব্যস্ত বর্তমান চেয়ারম্যান প্রার্থী


sohel প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন / ০
গাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড় ইউপিতে নির্বাচনের হাওয়া, মাঠে ব্যস্ত বর্তমান চেয়ারম্যান প্রার্থী
শুনুন বাংলায় Ready

বাবুল রহমান রবিনগাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আবারও চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। কেউ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন, আবার কেউ ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

তবে এবার দলীয় পরিচয়ের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগ্যতা, সততা ও তারুণ্যের শক্তি। স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন দল-মত নির্বিশেষে একজন তরুণ, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্বই পারে ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে। রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয়তা আর তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক-এই দুই শক্তিকে সঙ্গী করেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জুলফিকার রহমান। ঘোষণার পর থেকেই ইউনিয়নের চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সবখানেই আলোচনায় তার বর্তমান চেয়ারম্যান জুলফিকারের নাম।

চেয়ারম্যান হওয়া আমার লক্ষ্য নয়, মানুষের আস্থা অর্জন করাই আমার স্বপ্ন। ইউনিয়নকে এমন জায়গায় নিতে চাই, যেখানে সেবা পেতে কাউকে ঘুরতে হবে না, ভোগান্তিতে পড়তে হবে না । বিশেষ করে তরুণ ভোটাররা বলছেন, ডিজিটাল সেবা, স্বচ্ছতা ও দ্রুত সমস্যার সমাধানে নতুন প্রজন্মের আবারও নেতৃত্ব প্রয়োজন। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে সবার কথা শুনবেন। উন্নয়ন হবে সমানভাবে, কোনো পক্ষপাত ছাড়াই। বিশ্লেষকদের মতে, বর্তমান প্রজন্মের তরুণরা শিক্ষিত, প্রযুক্তিবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা সহজ হচ্ছে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগও বাড়ছে। এদিকে সম্ভাব্য কয়েকজন তরুণ প্রার্থী ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে।
এলাকার উন্নয়নের স্বার্থে জুলফিকার চেয়ারম্যান ছাড়া কোনো বিকল্প প্রার্থী খুঁজে পাচ্ছেনা এলাকার জনগণ। তাই আবারও পুনরায় চেয়ারম্যান হিসাবে চেয়ারে ফের বসাতে চান ইউনিয়নবাসী।

চেয়ারম্যান প্রার্থী মোঃ জুলফিকার রহমান বলেন,যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করব- এটিই আমার শেষ প্রত্যাশা। জনগণের দেয়া কতা রেখেছি বাকি জীবন টুকুও তাদের জন্য দিবো ইনশাআল্লাহ।

2

2