অপরাহ্ণ ১২:২৯
বুধবার
২৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএল কলেজের গেটে গুলির ঘটনা, যুবক মহিদুল গুলিবিদ্ধ


sohel প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন / ০
বিএল কলেজের গেটে গুলির ঘটনা, যুবক মহিদুল গুলিবিদ্ধ
শুনুন বাংলায় Ready

জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা
খুলনার দৌলতপুর বিএল কলেজের ২ নম্বর গেটের সামনে সকালে গুলির ঘটনায় মহিদুল (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মহিদুল উত্তর কাশীপুর এলাকার বাসিন্দা ও একটি তেলবাহী গাড়ির শ্রমিক।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তবে কে বা কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রকাশ্য স্থানে গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

2

2