পূর্বাহ্ণ ০৭:৪০
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে দেখতে চায় এলাকাবাসী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আলোচনার শীর্ষে প্রকৌশলী আরিফুজ্জামান সোহেল


sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন / ০
১৮ নম্বর ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে দেখতে চায় এলাকাবাসী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আলোচনার শীর্ষে প্রকৌশলী আরিফুজ্জামান সোহেল
শুনুন বাংলায় Ready

বিশেষ প্রতিনিধি:
আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে ঘিরে ১৮ নম্বর ওয়ার্ড জুড়ে শুরু হয়েছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা বিশ্লেষণ। তবে সব জল্পনা-কল্পনা ও আলোচনার কেন্দ্রে এখন স্থান করে নিয়েছেন তরুণ সমাজসেবক ও পেশাজীবী নেতা প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেল। নাগরিক সুরক্ষার পাশাপাশি ওয়ার্ডটিকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও আধুনিক প্রযুক্তিভিত্তিক ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বর্তমানে ওয়ার্ডবাসীর প্রিয় ও নির্ভরযোগ্য মুখ হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছেন।
​দীর্ঘদিন ধরে ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিবেদিত রেখেছেন। মহামারি কিংবাযেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে খাদ্য ও ওষুধ সামগ্রী পৌঁছে দেওয়া থেকে শুরু করে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ প্রদান এবং সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচিতে তিনি নিয়মিত নেতৃত্ব দিচ্ছেন। পেশাগত জীবনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকার কারণে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে তার আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।
​এলাকার বয়োজ্যেষ্ঠ ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে এবার তারা একজন সুশিক্ষিত, তরুণ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন প্রতিনিধি চান। স্থানীয় বাসিন্দাদের মতে, ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়ন জোরদার করতে একজন প্রকৌশলীর দক্ষতা ও দিকনির্দেশনা দারুণ ভূমিকা রাখবে। তা ছাড়া এলাকার তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করা এবং নাগরিক সুযোগ-সুবিধা সহজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সোহেলই উপযুক্ত ব্যক্তি।
​প্রচারণা ও গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেল তার ভাবনার কথা তুলে ধরে বলেন, “আমি এই ওয়ার্ডেরই সন্তান। এখানকার দীর্ঘদিনের জমাটবদ্ধ সমস্যাগুলো আমি কাছ থেকে দেখেছি। ১৮ নম্বর ওয়ার্ডবাসী যদি তাদের মূল্যবান আমানত বা ভোটের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমার প্রথম ও প্রধান কাজ হবে ওয়ার্ডটিকে সম্পূর্ণ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে প্রতিষ্ঠা করা।”
​নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করে তিনি আরও বলেন, “একজন প্রকৌশলী হিসেবে আমার মূল লক্ষ্য থাকবে দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। পর্যাপ্ত স্ট্রিট লাইট, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা এবং শিশুদের খেলার জন্য সুস্থ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি জিরো-টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। সর্বোপরি, ১৮ নম্বর ওয়ার্ডকে সিটি করপোরেশনের অন্যতম আধুনিক, শান্তিময় ও দৃষ্টিনন্দন ‘মডেল ওয়ার্ড’ হিসেবে রূপান্তর করাই আমার মূল অঙ্গীকার।”
​এদিকে তরুণ এই প্রার্থীর প্রতিদিনের গণসংযোগে সর্বস্তরের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী হিসেবে আরিফুজ্জামান সোহেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে সার্বিক হিসাব-নিকাশে এক নতুন মাত্রা যোগ হবে।

2

2