পূর্বাহ্ণ ০৭:৩৯
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ , এলাকায় চাঞ্চল্য


sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন / ০
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ , এলাকায় চাঞ্চল্য
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৯ অক্টোবর (শুক্রবার) সকাল সাড়ে ১০ টার দিকে সীতাকুণ্ড বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর টেরিয়াইল এলাকায় নিজের বসত:বাড়ির পাশের একটি জমিতে মরদেহটি দেখতে পান স্থানীয় অধিবাসীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, নিহত নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে ও জানান দেয়া হয় পুলিশের তরফ থেকে।
এদিকে, গতকাল বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় জাহাজ ভাঙা কারখানার পাশে অজ্ঞাত অর্ধগলিত এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

2

2