
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর এলাকায় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিএনজি চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
এর আগে তাকে খুঁজে বের করতে তার বোন, ভগ্নিপতি ও খালা শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলো পুলিশ। আটককৃতদের
দেয়া ভাষ্য এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অবশেষে মূল অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযুক্ত সুমনের নিজস্ব কোনো ঘরবাড়ি ছিল না। সে শ্বশুর বাড়িতে থাকত এবং সম্প্রতি সেই ঘর বিক্রি ও করে দিয়েছিলো সে। ডিজিটাল নজরদারি এড়াতে সে কোনো এনআইডি কিংবা মোবাইল ফোন ব্যবহার করতো না। বেশিরভাগ সময় রাতের বেলায় পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সিএনজি চালাতো সে। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিলো।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সুমনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না, তা বের করতে তদন্ত জোরদার করা হয়েছে বলে ও জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.