পূর্বাহ্ণ ০৪:৪২
রবিবার
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাক ভর্তি ২৮ লাখ টাকার সার সহ ৩ জন আটক


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন / ০
মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাক ভর্তি ২৮ লাখ টাকার সার সহ ৩ জন আটক
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৮০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক সহ ৩ জনকে আটক করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্র জানায়।
জব্দ করা সারের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম: ইকোনমিক জোন মীরসরাই উপজেলায় হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র এখানে ফাঁদ পেতে চুরি-ডাকাতি সহ নানাবিধ: অপরাধ মুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইতিমধ্যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে গ্রেপ্তার ও করে।
সরকারি বিভিন্ন জিনিস এর প্রতি তাদের কু’দৃষ্টি রয়েছে বলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে তা নিশ্চিত হওয়া গেছে।

2

2