পূর্বাহ্ণ ০৪:৪২
রবিবার
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল থেকে ব্যবসায়ী মহসিন অপহরণ, এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৫ জন গ্রেপ্তার


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল থেকে ব্যবসায়ী মহসিন অপহরণ, এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি, ৫ জন গ্রেপ্তার
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল থেকে মহসিন (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে তাকে আটক করে রাখা হয়েছিলো। তার পরিবারের লোকজন কৌশলে পুলিশকে জানালে স্থানীয় জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অপহৃত মহসিনকে উদ্ধার করতে সক্ষম হয়। এবং ঘটনার সাথে জড়িত ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, যে অপরাধীকে পাকড়াও করতে আমরা সদা প্রস্তুত। কোনো অপরাধী পুলিশের হাত থেকে ছাড় পাবে না। এই জন্য তিনি সকল এলাকার জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

2

2