পূর্বাহ্ণ ০৪:৪১
রবিবার
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

​সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:১৭ অপরাহ্ন / ০
​সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি
শুনুন বাংলায় Ready

নিজস্ব প্রতিবেদক
​ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে এই গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জনসম্মুখে স্পষ্ট করার পাশাপাশি তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোরালো দাবি জানানো হয়েছে।
​আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার নেতৃবৃন্দ এই উদ্বেগ প্রকাশ করেন।
​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবু জাফর সূর্যের মতো একজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক নেতাকে কী কারণে বা কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। একজন পেশাদার সাংবাদিক নেতাকে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ না করে গ্রেফতার করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং আইনগত স্বচ্ছতার পরিপন্থী।
​নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার প্রতিনিধিত্ব করে। এ ধরনের গ্রেফতার সাধারণ সাংবাদিক সমাজে আতঙ্ক তৈরি করে এবং স্বাধীন সাংবাদিকতার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করে। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের স্বার্থে যেকোনো আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।
​বিজ্ঞপ্তিতে সরকারের নিকট জোর দাবি জানিয়ে বলা হয়—আবু জাফর সূর্যের বিরুদ্ধে আইনগত কোনো ভিত্তি থাকলে তা অবিলম্বে জনসম্মুখে স্পষ্ট করতে হবে। অন্যথায়, সাংবাদিক হয়রানি বন্ধ করে তাঁর মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে কালক্ষেপণ না করে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে।

2

2