
বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস ময়মনসিংহ উড়ে
ময়মনসিংহের ফুলপুরে ঠাকুর বাখাই ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করৃ্ছে লল। লন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। একই সঙ্গে তাঁকে সম্মানের সঙ্গে বিদ্যালয়ে পুনর্বহালের দাবি জানিয়েছেন তাঁরা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ফুলপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক দুলাল সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ সময় প্রধান শিক্ষককে দ্রুত বিদ্যালয়ে পূর্ণ মর্যাদায় পুনর্বহাল এবং মব সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যেসব অভিযোগ ও অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর অভিযোগ, সাবেক সভাপতি ও এলাকার কয়েকজন ব্যক্তি কোচিং বাণিজ্যে বাধা সৃষ্টি হওয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। পাশাপাশি বহিরাগত লোকজন এনে বিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন।
মিজানুর রহমান আরও বলেন, প্রধান শিক্ষক দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ। তিনি বিদ্যালয়ে যোগদানের পর থেকে লেখাপড়ার মানসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাঁর অভিযোগ, সাবেক সভাপতি নিজের পরিবারের পাঁচজনকে বিদ্যালয়ে চাকরি দিয়েছেন এবং বিদ্যালয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
মানববন্ধনে শিক্ষার্থীরাও বক্তব্য দেন। তাঁরা তাঁদের প্রিয় শিক্ষককে দ্রুত বিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার দাবি জানান। এ সময় বক্তব্য দেন হায়াতুল্লাহ শেখ কুসুম, গোলাম মোস্তফা তালুকদার, বিদ্যালয়ের শিক্ষার্থী রাহমাতুল্লাহ, তাহসিন খান ও বৈশাখী আক্তারসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে প্রধান শিক্ষক দুলাল সরকারকে বিদ্যালয়ে পুনর্বহাল এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :