[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে আইটি পার্ক সচল ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন সুইট


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন / ০
রাজশাহীতে আইটি পার্ক সচল ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন সুইট

নিজস্ব প্রতিবেদক

‘শিক্ষানগরী’ হিসেবে দেশজুড়ে সুপরিচিত রাজশাহীতে প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করলেও কাঙ্ক্ষিত কর্মসংস্থানের অভাবে তাঁদের বড় একটি অংশকে রাজধানী ঢাকা কিংবা বিদেশে পাড়ি জমাতে হয়। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট নগরীর এই দীর্ঘদিনের মেধাপাচার ও বেকারত্বের সংকট নিরসনে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার ধারাবাহিকতায় এবার নগরীর তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে রাজশাহীর আইটি পার্কগুলোকে পূর্ণাঙ্গভাবে সচল করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নগরীর বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজসহ অসংখ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এ

2

2