
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার অন্তর্গত কদমতলায় নুরিয়া হাফিজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১ আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি নুরুল আমিন। ২৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে এ মাদ্রাসা ভবনের উদ্বোধন করেন তিনি। এর পর হাসানুজ্জামান সানির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে নুরুল আমিন এমপি বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশানুসারে দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ও সকল ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে হবে। তিনি বলেন, তারেক রহমানের সেই নির্দশানুসারে আমরা আমাদের মীরসরাই উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ও হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আর এই জন্য বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে। দলের কোনো নেতা কর্মী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড এবং মাদক কান্ডের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ জন্য তিনি দলের সকল নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে তার জন্য কাজ করে যাওয়ার তাগিদ দেন। স্থানীয় নির্বাচন সম্পর্কে এমপি নুরুল আমিন বলেন-বিএনপি’র পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্য দলের সবাই এক হয়ে কাজ করে যেতে হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করা হলে তার বিরুদ্ধ দলের পক্ষ থেকে ব্যবচস্থা নেয়া হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় এবং স্থানীয় নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী সহ স্থানীয় অন্যান্য নের্তৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন মীরসরাই ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ছাগলনাইয়া উপজেলায় দায়িত্ব রত: সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বিএনপি নেতা এনামুল আজিম চৌধুরী, মঞ্জুরুল কাদের, জামশেদ আলম মেম্বার, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন আলমগীর, রফিকুল ইসলাম ভূঁইয়া, আবু সাঈদ বাবলু, মোশাররফ হোসেন, সেচ্ছাসেবক দল নেতা আবু জুবায়ের চৌধুরী শিবলী, সাবেক শ্রমিক দল নেতা হারুনুর রশিদ, যুবদল নেতা মোমিনুল ইসলাম, ফয়েজ আহমেদ, সাজ্জাদুল সোহাগ প্রমুখ।
আপনার মতামত লিখুন :