পূর্বাহ্ণ ০৪:৪১
রবিবার
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন / ০
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার  “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিধান
শুনুন বাংলায় Ready

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ) রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম, ঢাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেন।

পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়।

তাঁর এই মর্যাদাপূর্ণ অর্জন দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের এক অনন্য স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে এই সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের জন্যও গৌরব ও অনুপ্রেরণার। তাঁর এই সাফল্য আরএমপির প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

2

2