এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৮০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত চারটি ট্রাক সহ ৩ জনকে আটক করা হয়েছে বলে কোস্ট গার্ড সূত্র জানায়।
জব্দ করা সারের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম: ইকোনমিক জোন মীরসরাই উপজেলায় হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র এখানে ফাঁদ পেতে চুরি-ডাকাতি সহ নানাবিধ: অপরাধ মুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ইতিমধ্যে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড পরিচালনার অপরাধে গ্রেপ্তার ও করে।
সরকারি বিভিন্ন জিনিস এর প্রতি তাদের কু'দৃষ্টি রয়েছে বলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে তা নিশ্চিত হওয়া গেছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.