

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ‘অতি ভক্তি চোরের লক্ষণ আর অতি চালাকের গলায় দড়ি’ গ্রাম্য এমন প্রবাদ বাক্যটি উত্তর চট্টগ্রামের মীরসরাই বিএনপি’র জন্য প্রযোজ্য হবে। তবে, তা শুধু সময়ের জন্য অপেক্ষা অপেক্ষা মাত্র।
নয়তো ভেবে দেখার দরকার যে, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি’র একমাত্র পত্রিকা দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক ছাড়া মীরসরাইতে বিএনপি’র কোনো সাংবাদিক ছিলো না। ছিলো একচেটিয়া আওয়ামী পক্ষিয়। তবে, এর সাথে জামায়াত সমর্থিত থাকলে ও তারা ও আওয়ামী নেতাদের তোষামোদী করে চলেছে শুধু মাত্র বিএনপি’র দিনকাল পত্রিকার সাংবাদিক ছাড়া।
যতো সব সাংবাদিক ছিলো এবং রয়েছে ও যারা তারা প্রায় সবাই আওয়ামী লীগের দালালী করে চলছে। আর যার কারণে, প্রায় সব সাংবাদিকরা একেকজন লাখোপতি-কোটিপতি বনে গেলে ও কেবলমাত্র বিএনপি’র পত্রিকা দৈনিক দিনকাল এর সাংবাদিক ছিলো অভাবগ্রস্ত অবস্থায়, যাহা এখনো রয়েছেন তিনি।
এর কারণ, অতীতে যেমন তিনি আওয়ামী নেতাদের দালালী করে চলেননি ঠিক তেমনি এখনো বিএনপি’র নেতাদের দালালী ও করে চলছেন না বলে। টাকা কামানোর ধান্দায় মশগুল হয়ে আওয়ামী নেতাদের দালালী করতে গিয়ে বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে লেখালেখি করেছিলো যেই সব সাংবাদিক নামধারীরা তারা ৫ আগষ্টের পর পরই গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। এমনকি কেউ কেউ পালিয়ে ও যায়। কিন্তু, পরবর্তীতে বিএনপি’র ভিতর থাকা গুটি কয়েক ধান্দাবাজি সহ বিভিন্ন অবৈধ ও অপরাধ কর্মকারীদের গোপন সখ্যতার সুবাদে যোগাযোগ স্থাপন করে আস্তে আস্তে আসতে শুরু করে। আর বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর পরই তারা একেবারেই ওপেন হয়ে পূর্বাবস্থায় ফিরে আসে! তবে, এখনো কেউ কেউ পলাতক রয়েছে। ওই সব বিএনপি’র নেতা নামধারীদের আস্কারা/ শেল্টার পেয়ে তারা আবার আগের মতো ই বহাল তবিয়তে আসন পাকাপোক্ত করে তাদের কর্ম চালিয়ে যেতে দেখা যায়/যাচ্ছে।
যার প্রমাণ- গত ৩/৪ দিন পূর্বে মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নে পারিবারিক ও সামাজিক একটি ঘটনায় করেরহাট ইউনিয়ন যুবদলের নেতা আব্বাস উদ্দিন এর ওপর হামলা চালিয়ে তার নাক ফাটিয়ে দেয়া হয়। ইউনিয়ন বিএনপি’র নেতাদের অভিযোগ বিগত সময়ের আওয়ামী দোসর এবং আওয়ামী নেতাদের আশির্বাদে বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভি ও দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেয়া কামরুল ইসলাম ও তার ভাই সহ কয়েকজন মিলে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায় যুবদল নেতার ওপর। পরবর্তীতে ওই যুবদল নেতার পক্ষিয় দের সাথে কামরুল ইসলাম এর মধ্যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ওই ঘটনায় আওয়ামী নেতাদের ইন্ধন/প্রটেকশনে অন্যান্য কয়েকজন সাংবাদিককে নিয়ে মীরসরাই সদরে বিএনপি’র নেতা কর্মীদের দায়ী করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। এবং বিএনপি’র নেতা কর্মীদের আসামি করে থানায় একটি মামলা ও দায়ের করে দেয়। অথচ, বর্তমানে রাষ্ট্রিয় ক্ষমতায় বিএনপি থাকা সত্ত্বেও বিএনপি’র নেতা কর্মীদের আসামি করে মামলা দায়ের করা এবং প্রকাশ্যে বিএনপি’র নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা অতীত ইতিহাসের নজীর বিহীন দৃষ্টান্ত।
কিন্তু, ক্ষমতাসীন দল বিএনপি’র নেতা কর্মীরা সব কিছু দেখে এবং জেনে ও সম্পুর্ন নিরবতা পালন করে যাচ্ছে। নয়তো তারা ও মামলা দায়ের করতে পারতো এবং প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করতে পারতো বলে মনে করেন অনেকেই।
ঘটনার সাথে জড়িয়ে মামলায় আসামি করা করেরহাট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক ফজলুল মুরাদ এবং ইউনিয়ন যুবদলের বর্তমান সভাপতি জামশেদ আলম ফারুক এক প্রতিক্রিয়ায় বলেন, ঘটনাটি ঘটেছে পারিবারিক ও সামাজিক সংক্রান্ত বিষয়ে। তা ছাড়া একজন সাংবাদিকের লেবাসধারী আওয়ামী দোসর কামরুল ইসলাম সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ভাবে চাঁদাবাজি সহ নানাবিধ: অবৈধ ও অনৈতিক কর্ম চালিয়ে আসছিলো। এমনকি তার নিজ গ্রাম এলাকার মানুষের সাথে ও সাংবাদিকতার প্রভাব বিস্তার করে আসছিলো।
আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর সে কিছু টা নিস্ক্রিয় হয়ে থাকার পর আবারো বেপরোয়া হয়ে উঠে। আর বর্তমান বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর তার ওই সব প্রভাব বিস্তারের প্রতিবাদ করতে গেলে সে বিভিন্ন জনকে নানাবিধ: ভাবে হুমকি দেয়া সহ হয়রানি করে থাকে। এর- ই অংশে ওই রকম একটি ঘটনা ঘটেছে বলে শুনতে পান বলে জানান বিএনপি নেতা ফজলুল মুরাদ ও যুবদলের সভাপতি জামশেদ আলম ফারুক।
উক্ত বিএনপি ও যুবদল নেতা মুরাদ এবং ফারুক বলেন, আমরা ক্ষমতাসীন দলের নের্তৃত্বে থাকার পরও ধৈর্য সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করে আসছি। নয়তো আমাদের যুবদলের নেতা আব্বাস উদ্দিনকে মেরে নাক ফাটিয়ে দেয়ার পর আমরা ই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা। এবং প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করার কথা অথচ আমরা সেই রকম কিছু-ই করিনি। তারা ঘটনার প্রকৃত বিষয় উদ্ঘাটন করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
আপনার মতামত লিখুন :