

আমাদের জন্মভূমি নিউজ ডেক্স
মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংসদ সদস্য (এমপি) শফিকুর ইসলাম মিলন অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির আসন শূন্য থাকলেও সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার শিক্ষা ও সাক্ষরতার হার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে এবং দেশের টেকসই উন্নয়নে প্রতিটি নাগরিকের জন্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং মোহনপুর সরকারি কলেজের প্রভাষক মফিজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :