অপরাহ্ণ ০৪:০৯
সোমবার
২৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত।


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের কাস্টম কর্মকর্তা (সিলেটে কর্মরত:) ফেনীর লাল পোলে সড়ক দুর্ঘটনায় নিহত।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার বাসিন্দা ও কাস্টম কর্মকর্তা মোঃ আব্দুল আলীম ফেনীর লালপোলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না…..।
তিনি সিলেটের মৌলভীবাজার জেলা কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
৭ সেপ্টেম্বর সোমবার সকালে ছুটিতে ফেনীর লালপোল থেকে নিজ বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট ফেরার পথে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হন।
এসময় উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার-পরিজনের মাঝে কান্নার রোল পড়ে যায়।

2

2