

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের অতীত সময়ের তুখোড় ছাত্র নেতা, শহীদ জিয়া আদর্শের লড়াকু সৈনিক-আপাদমস্তক বিএনপি পাগল রাজনৈতিক ব্যাক্তিত্ব, মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সফল ছাত্র নেতা মোঃ রেজাউল হাসান রকিব ভুঁইয়া ব্যবসা সংক্রান্তিক ফটিকছড়ি উপজেলায় বসবাসরত অবস্থায় বিগত আওয়ামী জামানায় দলের প্রায় সকল কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে বিশেষ ভূমিকা পালন করে আসায় পুরস্কার স্বরূপ তাকে ফটিকছড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
মীরসরাইয়ের সন্তান ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :