পূর্বাহ্ণ ০৩:৪২
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ আগস্ট জিয়া মঞ্চের বিভাগীয় কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


sohel প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:১৫ অপরাহ্ন /
১৫ আগস্ট জিয়া মঞ্চের বিভাগীয় কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি:
আগামী ১৫ই আগস্ট রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সাংগঠনিক কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জিয়া মঞ্চের এক প্রস্তুতি সভা রাজশাহী মহানগরীর কুমারপাড়াস্থ সরকার টাওয়ারের আমানা ভিলে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় টিম লিডার মোঃ আব্দুল মতিন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল সরকার, সভাপতি, জিয়া মঞ্চ, রাজশাহী মহানগর;বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দিন নাসির, আহ্বায়ক, রাজশাহী জেলা জিয়া মঞ্চ; মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী মহানগর জিয়া মঞ্চ; এবং মোঃ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা জিয়া মঞ্চ।
এ সময় রাজশাহী জেলা ও মহানগরের সকল থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশ উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ১৫ আগস্টের বিভাগীয় কর্মী সমাবেশের সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগরের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়।