

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলারর ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপত নাজিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগরীর একটি এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে সেখানকার কয়েকজন যুবক।
২২ জুলাই (বুধবার) বিকেলের দিকে দীর্ঘদিন সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরে আত্মগোপনে থাকাবস্থায় তাকে দেখামাত্র-ই ওই যুবকরা আটকের পর খবর দিয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম উক্ত আওয়ামী দলীয় সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি নাজিমকে আটকের তথ্য নিশ্চিত করে বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র- জনতার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার কথা ও জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :