

প্রতিবেদন: এম. এ. কাশেম, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ২ নং গেইট এলাকার মেয়র গলিতে একটি পুরাতন দেয়াল ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪টার দিকে মেয়র গলির একটি জরাজীর্ণ ভবনের সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেয়ালের নিচে চাপা পড়ে ৫ বছর বয়সী এক শিশু। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সে ওই এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ বলেন, “ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নগরীর ঝুঁকিপূর্ণ ও পুরাতন দেয়াল-ভবনগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :