[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে বাজার মনিটরিং ও নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ অভিযান, দুই হোটেলকে জরিমানা​”


sohel প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন /
লালপুরে বাজার মনিটরিং ও নিরাপদ খাদ্য নিশ্চিতে বিশেষ অভিযান, দুই হোটেলকে জরিমানা​”

মেঃআইয়ুব আলী, লালপুর(নাটোর) প্রতিনিধি:

বাজার মনিটরিং জোরদারকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।​আজ ৭ জুলাই উপজেলার প্রধান লালপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রয় নিশ্চিত করতে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকান সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং অতিরিক্ত মূল্য না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।​একই অভিযানে জনগণের নিরাপদ খাদ্যের অধিকার রক্ষায় বাজারের বিভিন্ন খাবার হোটেলে তদারকি করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় জিলাপি রাখা এবং দইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অপরাধে দুইটি হোটেলকে তাৎক্ষণিকভাবে সর্বমোট ৮,০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।​
লালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।​অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় লালপুর থানা পুলিশের একটি টিম সক্রিয় ভূমিকা পালন করে।

Bangla Photocard Generatorv3.7