[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার র‍্যাব-৫ এর অভিযানে আটক ১


sohel প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন /
শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

নিজস্ব প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন আব্দুলপাড়া এলাকা থেকে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী।

র‍্যাব-৫, রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল গত রাতে শিবগঞ্জ থানাধীন আব্দুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে এস্কাফ সিরাপ এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এ মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

Bangla Photocard Generatorv3.7