[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

সাংবাদিক ফারুক আহমেদের পিতার ইন্তেকাল,দাফন সম্পন্ন


sohel প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন /
সাংবাদিক ফারুক আহমেদের পিতার ইন্তেকাল,দাফন সম্পন্ন

সাংবাদিক ফারুক আহমেদের পিতার ইন্তেকাল,দাফন সম্পন্ন
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া গ্রামের বাসিন্দা দৈনিক সংগ্রাম পত্রিকার সলঙ্গা থানা প্রতিনিধি ফারুক আহমেদের পিতা আবু বক্কার আকন্দ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী….রাজিউন)।
সোমবার (৬ জুলাই )রাত ১১টা ২৫ মিনিটে দীর্ঘ দেড় মাস বগুড়া টি এম এস এস একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তিনি তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আমশড়া হাফিজিয়া কাওমিয়া মাদ্রাসা সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাঁকে আমশড়া কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সাংবাদিক ফারুক আহমেদের পিতার ইন্তেকালে সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
এসময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

 

Bangla Photocard Generatorv3.7