[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত


sohel প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৩:২১ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার-ভিডিপি কর্মকর্তা নিহত

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড় তাকিয়া- আবু তোরাব সড়কে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মীরসরাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আলা উদ্দিন নিহত হয়েছেন।
নিহত আনসার-ভিডিপি কর্মকর্তা আলা উদ্দিন মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল থেকে দুপুরের দিকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে যাওয়ার প্রাক্কালে প্রতি মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্বে পাওয়া সংবাদে জানা গেছে, নিহত আনসার কর্মকর্তা আলা উদ্দিন এর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরবেদমা এলাকায়। তিনি মীরসরাই উপজেলায় আনসার-ভিডিপি কর্মকর্তা পদে দায়িত্ব রত: ছিলেন।

Bangla Photocard Generatorv3.7