[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে তিন ফসলি জমিতে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা​”


sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন /
লালপুরে তিন ফসলি জমিতে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা​”

মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) :নাটোরের লালপুর উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১০ জুন উপজেলার বসন্তপুর বিলে আইন অমান্য করে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে সাইফুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে অপরাধ স্বীকার করায় অভিযুক্ত সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।​অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।​এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না। কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Bangla Photocard Generatorv3.7