[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন


sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন /
গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ বকেয়া লভ্যাংশ দ্রুত পরিশোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫ শতাংশ বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- ‘নৈঃশব্দ্যে প্রতিবাদ’, ‘গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে প্রদান করো’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ লভ্যাংশ চাই’ এবং ‘১৬ বছরের কোর্ট খেলা বন্ধ কর, আলোচনায় বস’।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় হাজারো সাবেক কর্মকর্তা ও কর্মচারী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।তাদের দাবি, গ্রামীণফোনের মুনাফার ভিত্তিতে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশের পরিমাণ বর্তমানে উল্লেখযোগ্য অঙ্কে পৌঁছেছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী ও আবু সুফিয়ানসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে

Bangla Photocard Generatorv3.7