[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

আমার অতীত কর্মগুনে দল প্রিয় ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার আশা রাখি কৃষক দলের সভাপতি প্রার্থী আশরাফ


sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ১২:০৭ অপরাহ্ন /
আমার অতীত কর্মগুনে দল প্রিয় ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার আশা রাখি কৃষক দলের সভাপতি প্রার্থী আশরাফ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলনে সভাপতি প্রার্থী সাবেক আহবায়ক মোঃ আশরাফ উদ্দিন বলেছেন- দীর্ঘদিন যাবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন ক্ষুদ্র কর্মী দলকে ভালোবেসে সকল আন্দোলন-সংগ্রামে নিজের উপস্থিতি জানান দেয়ার পুরস্কার হিসেবে দলের দায়িত্ববান নেতাদের মনোনীত হয়েছে কৃষক দলের আহবায়ক হিসেবে সু’চারু রুপে দায়িত্ব পালন করে আসছিলাম। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনামলে জীবন রাখে বিভিন্ন কর্মসূচিত স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছি আমাদের প্রান প্রিয় নেতা বর্তমান এমপি নুরুল আমিন সাহেবের সাথে। দলের বিপদগ্রস্ত সাধারণ নেতা কর্মীদের পাশে থেকেছি সর্বদা। নিজের সামর্থ্য ও সাধ্যের মধ্যে দলের জন্য এবং দলীয় সাধারণ নেতা কর্মীদের জন্য আর্থিক দিক সহ শারীরিক ও মানসিক ভাবে কাজ করেছি। শেষান্তে আমাদের প্রাণাধিক প্রিয় নেতা, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শহীদ জিয়ার রেখে যাওয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন এর পর থেকে নিজের এলাকায় খাল খননের ব্যাপক কাজ করেছি। যাহা বিএনপি’র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রামের কৃতি সন্তান ও বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সম্মানীত চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা কাউন্সিল’র সদস্য ও যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এবং আমাদের মীরসরাই উপজেলা বিএনপি’র নেতা কর্মী সহ সকল শ্রেণী ও পেশার মানুষের আস্থার প্রতীক ও মীরসরাইয়ের অভিভাবক নুরুল আমিন এমপি অন্যান্য সবার তা জানা রয়েছে। সবার মনোনীত হয়ে কৃষক দলের আহবায়ক হিসেবে উপজেলার ইউনিয়ন ও পৌরসভা গুলোতে দল নিবেদিত প্রাণ নেতা কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করার পাশাপাশি দলের সাধারণ নেতা কর্মীদের কাজ থেকে যথেষ্ট সমর্থন নিয়ে দলের জন্য আরো ব্যাপক ভাবে কাজ করে যাওয়ার মানসিকতা রাখছি।
আর ওই সব কর্মকান্ডের আলোকে দলের নিবেদিত প্রাণ নেতা কর্মীদের অনুরোধে আগামী ১৩ জুন (শনিবার) অনুষ্ঠিতব্য সম্মেলনে আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি।
দলের অতীত দুঃসময়ের একজন হিসেবে আশরাফ উদ্দিন এ প্রতিবেদকের সাক্ষাতে বলেন, আমার অতীত কর্মকান্ডের আলোকে দল নিবেদিত প্রাণ নেতা কর্মীদের পূর্ন সমর্থন এবং ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আগামী দিনে আরো ব্যাপক আকারে কাজ করে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন বলে আমি আশাবাদী।

Bangla Photocard Generatorv3.7