

নিজস্ব সংবাদদাতা
উচ্চতা ১০ ফুট, বাড়ির আঙিনায় করছিল চাষ_
রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি ওজনের ৪টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতের নাম মো. শরিফুল ইসলাম (৪০)।
গতকাল বুধবার ১ জুন দুর্গাপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ এর একটি দল। এ সময় শরিফুল ইসলামের বাড়ির আঙিনা থেকে প্রায় ১০ ফুট উচ্চতাবিশিষ্ট ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়। জব্দকৃত গাছগুলোর মোট ওজন প্রায় ৭ কেজি।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরিফুল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাঁজা চাষ করে তা স্থানীয়ভাবে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :