[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দিঘলিয়ায় ‘টুটুল মেডিকেল হল’-এর শুভ উদ্বোধন


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন /
দিঘলিয়ায় ‘টুটুল মেডিকেল হল’-এর শুভ উদ্বোধন

জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার দিঘলিয়া-খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলার সরকারি এম. এম. মজিদ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণের পশ্চিম পাশে নবপ্রতিষ্ঠিত ‘টুটুল মেডিকেল হল’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ জুন (বৃহস্পতিবার) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফার্মেসিটির উদ্বোধন করা হয়।
ফার্মেসিটি পরিচালনা করছেন গ্রাম্য চিকিৎসক মোঃ মাসুম ইসলাম। তিনি জানান, প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখা হবে এবং বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়া এখানে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যাবে।
মোঃ মাসুম ইসলাম জানান, এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি স্থানীয়দের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মোঃ মাসুম ইসলাম স্থানীয়ভাবে সুপরিচিত প্রবীণ গ্রাম্য চিকিৎসক মোহাম্মদ হাবিবুর রহমান (অভি ডাক্তার)-এর সন্তান। তাঁর তত্ত্বাবধানে ও অভিজ্ঞতার আলোকে টুটুল মেডিকেল হল পরিচালিত হচ্ছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন এই মেডিকেল হল দিঘলিয়া উপজেলার মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Bangla Photocard Generatorv3.7