[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীর রেমিটেন্স যোদ্ধা সহিদুল ইসলাম ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীর রেমিটেন্স যোদ্ধা সহিদুল ইসলাম ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের অধিবাসী মোঃ সহিদুল ইসলাম ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। প্রাপ্ত সংবাদে প্রকাশ-রেমিট্যান্সযোদ্ধা শহীদুল ইসলাম মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের আস্কর আলী বৈদ্দ্য বাড়ির মরহুম মোহাম্মদ মিস্ত্রীর ৪র্থ পুত্র।
তিনি গতকাল রাতে ওমানের লুলু মার্কেটের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্র জানায়।
ভাগ্যের চাকা ঘূর্ণনে সহিদুল ইসলাম ওমানে পাড়ি জমিয়ে ছিলেন। কিন্তু, দুর্ভাগ্য ভাগ্য ঘূর্ণনের বদলে নিজের জীবনটা হারিয়ে ফেলায় শোক কাতরে ভাসছে তার পরিবার।
এবং পুরো গ্রাম ব্যাপী শোকাবহ বিরাজমান রয়েছে।

Bangla Photocard Generatorv3.7