[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাই প্রেসক্লাবের পলাতক সেক্রেটারি মিঠু আবার ফিরলো আহবায়ক হয়ে! তাহলে এতোদিন কেনো পলাতক ছিলো সে?


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন /
চট্টগ্রামের মীরসরাই প্রেসক্লাবের পলাতক সেক্রেটারি মিঠু আবার ফিরলো আহবায়ক হয়ে! তাহলে এতোদিন কেনো পলাতক ছিলো সে?

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় থাকা বিবদমান: দুই প্রেসক্লাবের মধ্যে এক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দোর্দণ্ড প্রভাবশালী ছাত্র ও যুবলীগ সংশ্লিষ্ট এনায়েত হোসেন মিঠু।
কিন্তু, ৫ আগষ্টের পর অন্যান্য আওয়ামী লীগ নেতা কর্মীদের মতো সে ও পালিয়ে যায়।
বেশ কয়েক দিন তার অনুপস্থিতিতে তার স্থলাভিষিক্ত (সাধারণ সম্পাদক) হন জামায়াত-শিবির সংশ্লিষ্ট দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মীরসরাই প্রতিনিধি মাঈন উদ্দিন। আর সভাপতি হিসেবে যথারীতি বহাল থাকে তৎ সহযোগী নুরুল আলম।
সভাপতি নুরুল আলম এবং সম্পাদক মাঈন উদ্দিন সমন্বয়ে চলছিলো ওই প্রেসক্লাবের কার্যক্রম।
এর- ই মধ্যে হঠাৎ গত ৫ আগষ্টের পর থেকে পালিয়ে থাকা প্রেসক্লাবের সেই সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুকে কে বা কারা আবারো প্রেসক্লাবের দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসলো। গতকাল আচমকিত ভাবে ঘোষণা করা হয় ওই প্রেসক্লাবের আহবায়ক কমিটি!
এতে আহবায়ক করা হয় এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা এনায়েত হোসেন মিঠুকে।
গতকাল ৬ জুন (শনিবার) বিকেলে ক্লাবের সভাপতির দায়িত্বে থাকা নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৬ মেয়াদের ওই কমিটি বিলুপ্তি করে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে ক্লাবের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুকে সদস্য করা হয়েছে।
ক্লাব সূত্র জানায়, কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় মীরসরাই প্রেস ক্লাব’র গঠনতন্ত্র (তৃতীয় সংশোধনী অনুচ্ছেদ ১৫ এর ১ নং ধারা) মোতাবেক ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। পরে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচনের উদ্যোগ নেবে। এ ছাড়া সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি গঠন করা হয়েছে।
এখন জনমনে প্রশ্ন- নতুন করে আহবায়ক করা এনায়েত হোসেন মিঠুকে তো ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে কেউ বহিস্কার করেনি এবং সে নিজে ও পদত্যাগ করেনি। এমনকি-তার সেই কমিটি তখন বিলুপ্ত ও করা হয়নি। শুধু সে কোনো না কোনো কারণ বশত: পালিয়ে থেকেছিলো এতোদিন। আর তার পালিয়ে থাকার মুহুর্তে কোন্ এবং কার ক্ষমতা বলে এতোদিন প্রেসক্লাবের কমিটি পরিচালনা করা হয়েছিলো?
আর এখন কেনো ই বা তাকে (মিঠুকে) আহবায়ক করে নুতন আলোচিত কমিটি গঠন করা হলো?
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের এমন কর্ম এবং মীরসরাইয়ের সাংবাদিক সম্পর্কে মীরসরাইয়ের বর্তমান বিএনপি’র এমপি নুরুল আমিন কি জ্ঞাতসার? এবং বিএনপি’র দায়িত্ববান নেতারা ও বিষয়গুলো সম্পর্কে জানেন?
যদিও বা সাংবাদিকদের বিষয়ে এমপি এবং ক্ষমতাসীন দলের নেতাদের কোনো ভুমিকা থাকা শ্রেয় নয়। এই বিষয়টির দেখভাল’র দায়িত্ব কেবলই সাংবাদিকদের এবং জাতীয় প্রেসক্লাবের।
কিন্তু, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেখা গেছে-তৎসময়ের ক্ষমতাসীন দলীয় নেতা হিসেবে এবং মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন প্রেসক্লাবের বিষয়ে নাক গলাতে। তখনো এখনকার মতো মীরসরাইতে থাকা উক্ত বিবদমান: দুই প্রেসক্লাবের বিষয়ে উভয় প্রেসক্লাবে থাকা সংবাদ কর্মীদের নিয়ে বৈঠক ও করেছিলেন তিনি।
সেই নিরীখে বলাবাহুল্য যে, মীরসরাই উপজেলার সর্ব শ্রেনী পেশার নাগরিকদের যেহেতু অভিভাবক হিসেবে একমাত্র এমপি-ই কর্ণধার এবং ক্ষমতাসীন দল হিসেবে বিএনপি’র দায়িত্ববান নেতাদের বিষয়টি অবহিত করানোর প্রয়োজন রয়েছে। সেহেতু এমপি নুরুল আমিন এবং বিএনপি’র দায়িত্ববান নেতারা কি বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানেন বা তাদেরকে অবহিত করা হয়েছে? আর করা হলে এমপি এবং দলের নেতারা তাতে কি সম্মতি দিয়ে তা সার্টিফাই করেছেন?

Bangla Photocard Generatorv3.7