

নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীর দুর্গাপুর
উপজেলায় কৃষিজমি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পুকুর খননের দায়ে একাধিক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে খন কাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ব্যবহৃত এক্সক্যাভেটর ও ডাম্পারও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন কোনো ছাড় দেবে না। অবৈধভাবে পুকুর খন বা মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কৃষক ও বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ পুকুর খননের ফলে আশপাশের ফসলি জমি নষ্ট হচ্ছিল এবং পানির স্তর নেমে যাচ্ছিল। প্রশাসনের কঠোর অবস্থানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :