

নিজস্ব সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দীর্ঘ ৮২ দিন ইউএনও পদ শূন্য থাকার পর অবশেষে নতুন নির্বাহী কর্মকর্তা পেল উপজেলাবাসী। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের নলডাঙ্গার ইউএনও প্রিয়াংকা দাসকে নাচোলের ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ তারিখে তিনি নাচোলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্রিয়াংকা দাস ৩৬তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা এবং তাঁর বাড়ি নওগাঁ জেলায়।
এর আগে গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে গোলাম রাব্বানী সরদারকে অন্যত্র বদলি করায় নাচোলের ইউএনও পদটি শূন্য হয়ে পড়ে। এর মাঝে একবার একজনকে পদায়ন করা হলেও তিনি সিরাজগঞ্জে বদলি হয়ে যান।
ইউএনও না থাকায় সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া একাই ইউএনওর দায়িত্বের পাশাপাশি পৌরসভার চারটি প্রশাসনিক পদ সামলাচ্ছিলেন। এতে নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ ছিল।
নবনিযুক্ত ইউএনও প্রিয়াংকা দাসের যোগদানে নাচোলবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশাসনের গতি ফেরাতে এবং সেবার মান বাড়াতে তাঁর কাছে প্রত্যাশা অনেক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :