[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে বিআরটিসির। আধুনিক বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন /
রাজশাহীতে বিআরটিসির। আধুনিক বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক,

রাজশাহীতে যাত্রীসেবার মান বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) আধুনিক বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার রাজশাহীতে বিআরটিসি ডিপো প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়। এছাড়াও বিআরটিসির স্থানীয় কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহী অঞ্চলে বিআরটিসির সেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এই নতুন ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডিপোটি বাস রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় গতি আনবে। একইসাথে প্রশিক্ষণ কেন্দ্রটি দক্ষ চালক, মেকানিক ও কারিগরি জনবল তৈরি করে সড়ক নিরাপত্তা ও সেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, “বিআরটিসির এই উদ্যোগ নগরীর পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। দক্ষ চালক তৈরির মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং যাত্রীসেবার মান উন্নয়ন সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বিআরটিসিকে সর্বাত্মক সহযোগিতা করবে।”

স্থানীয় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র চালু হওয়ার ফলে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিআরটিসির যাত্রীসেবার পরিধি বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনের পর অতিথিরা নতুন ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং আধুনিক অবকাঠামোর প্রশংসা করেন।

Bangla Photocard Generatorv3.7