[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন /
রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক,

রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী|
রবিবার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন|
লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন|
তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়|
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়|
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি|
এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান| একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন|
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি| এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি|
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে| তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না| স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়| তাই স্থানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি| #

Bangla Photocard Generatorv3.7