

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের উত্তর সংলগ্ন আল নুর হাসপাতালের সামনে থেকে গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম এর নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে একটি কালো রঙের প্রাইভেটকার থেকে ৭ বান্ডেলে ৬৭ হাজার ৬৮০ পিস ভালো এবং ৬০০ পিস ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৪ লাখ ৮৪ হাজার টাকা বলে পুলিশ জানায়।
আপনার মতামত লিখুন :