[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্র নিহত, প্রতিবাদে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা


sohel প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা পুত্র নিহত, প্রতিবাদে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন।
প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাস টিতে আগুন ধরিয়ে দেয়।
১ জুন (সোমবার) সকালের দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনায় পিতা পুত্র একসাথেই নিহত হন।
ঘটনার পর বিক্ষুদ্ব লোকজন বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়। এবং বাসের চালককে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এবং বাস চালককে সেখান থেকে উদ্ধার করে আটক দেখিয়ে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গামী বিআরটিসির দ্রুতগতি সম্পন্ন বিআরটিসি বাসটি পাইন্দং এর আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই নিহত হয় মোঃ শাহাজান মিয়া ও মোটরসাইকেলে
তার পিছনে থাকা তার- ই পুত্র মোঃ আরিফ হোসেন।
বাসের চাপায় আরো দু’টি অটো রিক্সা ক্ষতিগ্রস্থ হয় বলে জানায় স্থানীয় অধিবাসীরা।
ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিআরটিসির বাস টিতে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Bangla Photocard Generatorv3.7