
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের খুলশী এলাকার নিজের বাসা থেকে ছন্দা শর্মা কান্তা (৩৫) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়টি সন্দেহাতীত।
২৩ নভেম্বর (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকার ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে সূত্র জানায়।
নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপিকা হিসেবে কর্মরত: ছিলেন।
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।
তার স্বামীর নাম মলই কান্তি শর্মা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা বাসায় ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে বসত ঘরের শয়ন কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। এরপর তারা পুলিশকে খবর দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।
নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ও জানান দেন ওসি।’
আপনার মতামত লিখুন :