[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ


sohel প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন / ০
রাজশাহীতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ

রাজশাহী জেলা প্রতিনিধি:

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু মহোদয় রাজশাহীতে আগমন করেছেন।

আজ সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

এ সময় বিমানবন্দরে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুল দিয়ে বরণের পর দুই প্রশাসকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের রাজশাহী আগমনে তিনি অত্যন্ত আনন্দিত। দুই সিটি কর্পোরেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বয় আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু রাজশাহীর আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, “সবার জন্য উন্নয়ন, সবার জন্য সেবা” এই প্রত্যয় নিয়ে নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

2

2